
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন।
আজ বুধবার ২৯ নভেম্বর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার।
এসময় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :