এবার হজে কাবা শরিফে চুমু নিষিদ্ধ | Daily AjKaler Kontho

এবার হজে কাবা শরিফে চুমু নিষিদ্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২০, ২:৫৩ অপরাহ্ন
এবার হজে কাবা শরিফে চুমু নিষিদ্ধ

আজকালের কন্ঠ ডেস্ক : করোনাভাইরাস মহামারীর কারণে এবারের সীমিত পরিসরে হজের জন্য বিশেষ স্বাস্থ্যবিধি জারি করেছে সৌদি আরবের জাতীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

বিধি অনুযায়ী, এবার হজ পালনকারীরা কাবা শরিফে ও হাজরে আসওয়াদে চুমু খেতে বা স্পর্শ করতে পারবেন না। শয়তানের উদ্দেশে পাথর ছুড়ে মারার জন্য আগে থেকে জীবাণুমুক্ত প্যাকেটজাত পাথর ব্যবহার করতে হবে।

সৌদি গেজেট জানায়, হজ পারমিট ছাড়া হজের জন্য পবিত্র স্থান মিনা, মুযদালিফা ও আরাফাতের ময়দানে প্রবেশ ১৯ জুলাই (২৮ জিলক্বদ) থেকে হজের পঞ্চম দিন ১২ জিলহজ পর্যন্ত নিষিদ্ধ থাকবে।

মহামারীর কারণে এবার কোনো বিদেশিকে হজে যাওয়ার সুযোগ দিচ্ছে না সৌদি আরব। যারা আগে থেকে সেখানে অবস্থান করছেন, শুধু তারাই হজ করতে পারবেন।

আজকালের কন্ঠ /এসকে