এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা | Daily AjKaler Kontho

এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৩, ১২:২০ অপরাহ্ন
এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আজকালের কন্ঠ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সুরাইয়া আক্তার আশা (১৮) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (২৭ নভেম্বর) লোহাগড়ার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুরাইয়া আক্তার একই গ্রামের ফিরোজ খানের মেয়ে। তিনি উপজেলার লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিতআরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিমানে আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয় আছে তা আমরা তদন্ত করে দেখছি।