দৌলতখানে ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভা | Daily AjKaler Kontho

দৌলতখানে ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ন
দৌলতখানে ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভা

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে উপজেলা ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুল হাসনাইন, থানার ওসি তদন্ত মো. এরশাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান টিপু, ভবানীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক মাস্টার, উপজেলা এসডিএফ এসসিএমএফপি ক্লাস্টার অফিসার মো. সাইফুল ইসলাম, দৌলতখানউপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ওয়াজিদ কবির, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন ইউনিয়নের অসহায় জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়, প্রকল্পটি মৎস্য অধিদপ্তর বাস্তবায়ন করছে। সহকারী বাস্তবায়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।