চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন | Daily AjKaler Kontho

চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ৭:০৯ অপরাহ্ন
চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

আজকালের কন্ঠ ডেস্ক : হবিগঞ্জে পল্লী চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইয়াছির আরাফাত এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের জিয়া উদ্দিনের ছেলে সালাউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের ছনা মিয়ার ছেলে রফিজ উদ্দিন, মতিউর রহমানের ছেলে আজিজুর রহমান ও বাদশা মিয়ার ছেলে আক্তার মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পল্লী চিকিৎসক আফজালুর রহমানকে হত্যা করা হয়। ২০০৬ সালের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি বাজার থেকে ফেরার পথে আসামিরা ধরাছড়া ব্রিজ এলাকায় আফজালুরকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে মারা যান আফজালুর রহমান।