দৌলতপু‌রে তুলার গোডাউনে আগুন | Daily AjKaler Kontho

দৌলতপু‌রে তুলার গোডাউনে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ৭:০০ অপরাহ্ন
দৌলতপু‌রে তুলার গোডাউনে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : খুলনার দৌলতপু‌রের মোহসীন মো‌ড় এলাকায় এক‌টি তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ নভেম্বর) বি‌কেলে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সা‌র্ভিস সদর দপ্তর থে‌কে বলা হ‌য়ে‌ছে, সংবাদ পে‌য়ে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ কর‌ছে।