
আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার বরুড়া শহিদুল্লাহ হত্যা মামলার ৪ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এই ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
সোমবার (২৭ নভেম্বর) সাড়ে ১২টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৩ এর বিচারক রোজিনা খান এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিহত শহিদুল্লাহর প্রতিবেশী কুমিল্লা বরুড়া উপজেলার পরানপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইউছুফ, বনি আমীন, ইউছুফের ভাতিজা সোলায়মান, ইউছুফের শ্যালক আবদুল হক এবং ইউসুফের বড় বোন রজ্জবী বিবি।
রায়ের সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৯৮ সালে ২৫ মে দুপুরে শহিদুল্লাহ তার জমিতে ধানের চারা রোপণ করতে যায়। তখন শহিদুল্লাহর সঙ্গে আসামিদের বাকবিতণ্ডা হয়। পরে রাতের বেলা শহিদুল্লাহকে তার দোকান থেকে ডেকে নিয়ে আসামিরা কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শহিদুল্লাহ মারা যায়।
উল্লেখ্য, ভুক্তভোগী মো. শহিদুল্লাহ বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রামের মৃত মাওলানা আব্দুল মজিদের ছেলে।
আপনার মতামত লিখুন :