বিএনপির মশাল মিছিল, অ্যাম্বুলেন্স ভাঙচুর | Daily AjKaler Kontho

বিএনপির মশাল মিছিল, অ্যাম্বুলেন্স ভাঙচুর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ১:৫২ অপরাহ্ন
বিএনপির মশাল মিছিল, অ্যাম্বুলেন্স ভাঙচুর

আজকালের কন্ঠ ডেস্ক : সিলেটে বিএনপির মশাল মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।গত রোববার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গেলে মিছিলকারীরা পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে হঠাৎ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। এ সময় তারা একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। পুলিশ পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।