Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৭, ২০২৩ , ১:৫২ অপরাহ্ণ

বিএনপির মশাল মিছিল, অ্যাম্বুলেন্স ভাঙচুর

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সিলেটে বিএনপির মশাল মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।গত রোববার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গেলে মিছিলকারীরা পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে হঠাৎ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। এ সময় তারা একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। পুলিশ পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

 

প্রিন্ট করুন