রাজশাহীতে পাটখড়িবোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন | Daily AjKaler Kontho

রাজশাহীতে পাটখড়িবোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ১২:০৪ অপরাহ্ন
রাজশাহীতে পাটখড়িবোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহীতে পাটখড়িবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি পুড়ে গেছে।

গতকাল রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কাজলা মোড়ে রাবির গেটের সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, রোববার রাত আড়াইটার দিকে নগরীর কাজলা মোড়ে একটি পাটখড়িবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।