
নড়াইল প্রতিনিধিঃনড়াইলে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৫ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে নড়াইলের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মাদ দোলন মিয়া, অতিরিক্ত পুুলিশ সুপার তারেক আল মেহেদী , পুলিশ পরিদর্শক (ট্রাফিক বিভাগ) কাজী হাসানুজ্জামান ,পুলিশ পরিদর্শক জেলা (বিশেষ শাখা) মীর শরিফুল হক, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান প্রমুখ।
নবাগত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান বলেন, পুলিশ ও গণমাধ্যমকর্মী একই সূত্রে গাঁথা। আমরা সকলে মিলে এক সাথে একে অপরের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করলে নিজেদের মধ্যে কোন প্রকান ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না। নিউজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে । জেলা পুলিশ আপনাদের সাথে আছে, আমি আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন।
আপনার মতামত লিখুন :