
নিজস্ব প্রতিনিধি : আজ সকালে পাথরঘাটার মালদা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেন্ডার সমতা অর্জনে সহিংসতা প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় বিনিয়োগ” বিষয়ক সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মানুষের জন্য
ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা এনএসএস এ সমাবেশের আয়োজন করে।
এতে বক্তৃতা করেন ইউপি সদস্য মো: জসীম উদ্দিন,প্রকল্প সমন্বয়কারী তাজমেরী জাহান লিখন,প্রকল্প কর্মকর্তা মো: মিরাজ,পুরুষ দলের সভাপতি মো: সিরাজুল
ইসলাম, নারী দলের সভাপতি সাথী রানী, ফিল্ড ফ্যাসিলিটেটর মোস্তফা কামাল।
ক্লাইমেট একশন গ্রুপের সদস্য, নারী দল, কিশোর- কিশোরী, ইয়থ দল, পুরুষ
দলের সদস্য সহ শতাধিক ব্যক্তিগণ সভায় অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :