রাজবাড়ীতে ডিবি’র অভিযানে প্রতারক আটক | Daily AjKaler Kontho

রাজবাড়ীতে ডিবি’র অভিযানে প্রতারক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৬, ২০২০, ৫:১২ অপরাহ্ন
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে প্রতারক আটক

রাজবাড়ী প্রতিনিধি :  রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকা থেকে সবুজরানা নামে এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।সবুজ রানা সিরাজগঞ্জ জেলার বেলকুচি এলাকার মোঃ ইয়াকুব আলী সরকারেরছেলে। রোববার সন্ধ্যার পরে তাকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সরকের সজ্জনকান্দাএলাকা থেকে আটক করা হয়।

রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ ওমর শরিফ জানান,
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধার পর প্রতারক সবুজ রানাকে আটক করা হয়।এ সময় তার কাছে থাকা বেশ কয়েক জনের সিভি উদ্ধার উদ্ধার করা হলে সে রাজবাড়ী ইকোনমিক জোনের কর্মকর্তা দাবী করেন ও একটি ভিজিটিং কার্ড দেখায়।রাজবাড়ী ইকোনমিক জোন নামে কোন কার্যক্রম না থাকায় তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসলে সে বিভিন্ন লোকের কাছ থেকে চাকুরী দেওয়ার কথা বলে
অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। এ ব্যাপরে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

আজকালের কন্ঠ /করিম/এম