৫৪ কেজির বাগাড় ধরা পড়ল, কত টাকায় বিক্রি | Daily AjKaler Kontho

৫৪ কেজির বাগাড় ধরা পড়ল, কত টাকায় বিক্রি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৩, ৩:৩৪ অপরাহ্ন
৫৪ কেজির বাগাড় ধরা পড়ল, কত টাকায় বিক্রি

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহীর পদ্মা নদীতে জেলের জালে ৫৪ কেজি ওজনের একটি বাঘাড় ধরা পড়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে মাছটি স্থানীয় এক ব্যবসায়ী ৫০ হাজার টাকায় কিনে নেন।গত বৃহস্পতিবার রাতে শাহ জামালের জালে মাছটি ধরা পড়ে।

শাহ জামাল বলেন, সন্ধ্যায় নগরীর পাশে পদ্মা নদীতে জাল ফেলি। প্রায় চার ঘণ্টা পর মাছটি জালে আটকা পড়ে। সকালে স্থানীয় ব্যবসায়ী বজলুর রহমান মাছটি ৫০ হাজার টাকায় কিনে নিয়েছেন।

স্থানীর মাছের আড়ৎদার বজলুর রহমান বলেন, সকালে মাছটি নিয়ে আসলে আমি ৫০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। তারা মাছটি ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলেন। শ্যামপুর বালুঘাটের লোকজন নিজেরা মাছটি কিনে নিতে চায়। তিনি তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা লাভ দাবি করেছেন।