জিংক সমৃদ্ধ বিনা-২০ ধানের মাঠ দিবস উদযাপন | Daily AjKaler Kontho

জিংক সমৃদ্ধ বিনা-২০ ধানের মাঠ দিবস উদযাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৩, ৭:০২ অপরাহ্ন
জিংক সমৃদ্ধ বিনা-২০ ধানের মাঠ দিবস উদযাপন

আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছায় জিংক সমৃদ্ধ বিনা-২০ জাতের ধানের কৃষক মাঠ দিবস উদযাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপি।

বৃহস্পতিবার মুক্তাগাছা এপির সহযোগীতায় দুল্লা পিএফএর চানপুর গ্রাম ও মানকোন পিএফএর চর আধপাখিয়া গ্রামে মোট ৮০ জন কৃষক ও গ্রামউন্নয়ন কমিটির সদস্যদের নিয়ে জিং ধান -২০ এর কৃষক মাঠ দিবস করা হয়।

কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: হারুন অর রশিদ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পার্থ দাস, মো: রাফিউল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির প্রোগ্রাম অফিসার সজল কুমার দে, শুভ্রা কুবি, রাশেদ আলম প্রমূখ।