
আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী ফের বিএনপির অবরোধের কর্মসূচি আসছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, (শুক্র ও শনিবার) দুদিন বিরতি দিয়ে সপ্তম দফায় আগামী রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি।
ইতোমধ্যে আন্দোলনে থাকা শরিকদের নতুন এই কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে যুগপৎভাবে অবরোধের এই কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপি ও যুগপৎ শরিকদের সূত্রে এ তথ্য জানা গেছে।
আপনার মতামত লিখুন :