
আজকালের কন্ঠ ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জগামী একটি মালবোঝাই পিকআপভ্যান দাঁড় করিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময় গাছ কেটে ও টায়ারে আগুন জ্বালিয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করেন বিএনপির নেতাকর্মীরা।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :