
আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ী সরকারি গুদামে আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ফুলবাড়ী এলএসডি গোডাউন প্রাঙ্গনে উপজেলার পৌরসভার তেঁতুলিয়া গ্রামের কৃষক হারুন উর রশীদের নিকট থেকে এক টন ধান ক্রয় করে, আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়।
আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, আমিন অটোমীল ও আমিন ট্রেডার্স এর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রুহুল আমিন,প্রাণ আরএফএল গ্রুপের বঙ্গ মিলার্স এর জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, চাউল কল মালিক সমিতির সভাপতি সামসুল হক মন্ডল প্রমুখ।
এসময় উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার, ফুলবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ মোঃ ইমরাম, মাদিলাহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীসহ খাদ্য অধিদপ্তরের পদস্থ কর্মকর্তাগণ।
আপনার মতামত লিখুন :