
আজকালের কন্ঠ ডেস্ক : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে দাড় করিয়ে রাখা হানিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে আলামপুর হাইওয়ে পুলিশের থানার সামমনে এই ঘটনা ঘটে।
এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কুষ্টিয়া জেলা পুলিশ সুত্রে জানাযায়, গত সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি উদ্ধার করে চৌড়হাস হাইওয়ে থানা–পুলিশ জব্দ করে তাদের থানার সামনে মহাসড়কের ওপর রাখে। ওই বাসে বুধবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা বলেন, হাইওয়ে পুলিশের থানার সামনে মহাসড়কে একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এটি নাশকতা না কি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসও এ ব্যাপারে কাজ করছে।
আপনার মতামত লিখুন :