
বিশেষ প্রতিনিধি(সুনামগঞ্জ) : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গত ২২(নভেম্বর)বুধবার গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ মারফতে জানাযায়,২১(নভেম্বর)মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের দিক-নির্দেশনায় এএসআই হাসান আলীর নেতৃত্বে পুলিশদল উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওড়া গ্রামের জমসেদ আলীর পুত্র আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ দরছ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গত বুধবার গ্রেফতারকৃত পলাতক আসামী দরছ মিয়াকে সুনামগঞ্জ জেল-হাজতে প্ররণ করা হয়েছে বলে মিজানুর রহমান অবহিত করেছেন।
আপনার মতামত লিখুন :