ঋণের চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা | Daily AjKaler Kontho

ঋণের চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন
ঋণের চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

আজকালের কন্ঠ ডেস্ক : এনজিও’র থেকে নেওয়া ঋণের দায় পরিশোধ করতে না পেয়ে মানিকগঞ্জে মো.মাসুদ রানা (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাসুদ রানার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের দেরগ্রাম এলাকার সাখাওয়াত হোসেনের (শাহাদত) ছেলে। মাসুদ স্থানীয় ম্যাক্স নামক একটি কোম্পানিতে চাকরি করতেন।

নিহত যুবকের বাবা সাখাওয়াত হোসেন বলেন, রাতে ছেলে ও ছেলে বউ তাদের ঘরেই ঘুমায়। আজ ভোরে তার ছেলের বৌ চিৎকারে ঘুম ভেঙে উঠে তাদের ঘরে গিয়ে দেখি আমার ছেলে ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে।

তিনি বলেন, আমার ছেলে বিভিন্ন এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ করেছিলো। এই বিষয়টি আমার জানা ছিল না। এমনকি ঋণ দেওয়ার সময়ও কোন এনজিও’র লোক আমাকে ঋণের বিষয়ে কিছুই বলেননি। আমার ছেলে মাসখানেক ধরে তাদের কিস্তির টাকা দিতে না পারায় এনজিও’র লোকজন আমার বাড়িতে এসে আমার ছেলেকে টাকার জন্য চাপ দেয় এবং আমাকেও জানায়। ঋণের টাকার চাপেই তার ছেলে আত্মহত্যা করেছে বলে জানান তিনি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, মাসুদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়েছে।