
ফেনী প্রতিনিধিঃ- ফুলগাজী বাজারের উত্তর শ্রীপুর রোডের রেলওয়ে সড়কের পশ্চিমে আনোয়ারা শফিং সেন্টার ধসে ভেঙে পড়তে শুরু করেছে। এই বিষয়ে আনোয়ারা শফিং সেন্টার এর দোকান ঘরের মালিক আনোয়ারুল আজিম সোহেল জানান, ফুলগাজীর মহুরী নদীর বালু উত্তোলনে গভীর হয়ে যাওয়ার কারণে তিনার শফিং সেন্টার ধসে পড়তে শুরু করেছে। তার ২০টি দোকান ঘরের ভাড়াটিয়ার জামানত সহ প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন বলে জানান।
তিনি আরো জনান, বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ থেকে ইজারা লিস নিয়ে গত ২০১৭ সালে দোকান ঘর করে ভাড়া দেওয়া হয়েছে। গত ৪/৫ মাস থেকে স্থানীয় নেতা মিন্টু মেম্বার, একরাম পাটোয়ারী, জন্টু ও রিপন মেম্বার দোকানের পাশে মহুরি নদী থেকে বালু উত্তোলনে দোকান ঘর ধসে পড়ছে এটার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বিচার দাবি করেন।
অদ্য ২২শে নভেম্বর বুধবার ধসে ভেঙে যাওয়া ঘর দেখতে ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ফুলগাজী এসিল্যান্ড মোঃ আল আমিন ও আনন্দপুর ইউনিয়ন আলহাজ্ব হারুন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন
আপনার মতামত লিখুন :