কাশিয়ানীতে সরকারী জায়গা দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত ২০ | Daily AjKaler Kontho

কাশিয়ানীতে সরকারী জায়গা দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত ২০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৩, ৪:৩৮ অপরাহ্ন
কাশিয়ানীতে সরকারী জায়গা দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিজামকান্দি উচ্চ বিদ্যালয়ের পাশে সরকারী জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছিল।

এ ঘটনায় নিহত সাবেক সেনা সদস্য আনসার চৌধুরীর স্ত্রী শরিফা বেগম বাদী হয়ে ৭৮ জনকে আসামী করে ও অজ্ঞত নামা লিখে আরো ২০/২৫ জনের নামে মামলা করেন। যার মামলা নং -৩১/২৩৬ ।এ পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ১১ জন আসামীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন রযেছে।

স্থানীয় সূত্রে জানা যায় , নিজামকান্দি উচ্চ বিদ্যায়ের উত্তর পাশে সড়কের উপর স্থানীয় শাহাজান মেম্বার ও স্থানীয় কাচামাল ব্যবসায়ী শফিক মোল্লা গত ৩১/১০/২৩ তারিখে সকাল ৮.৩০ মিনিটের সময় সরকারি জায়গা দোকান ঘর তোলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এলাকায় দলীয় বিরোধ থাকার কারনে বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলী ও সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মকুর সমর্থকদের মধ্যে সংঘষে ছড়িয়ে পড়ে । এক পর্যায় সাবেক সেনা সদস্য আনসার চৌধুরী নিহত হয় এবং কমপক্ষে ২০জন আহত হয়। পুরুষ শুন্য হয়ে পড়েছে এলাকাটি । এপর্যন্ত দলীয় বিরোধের জের ধরে ১৫ টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে । যাহার কোন বিচার না হওয়ায় হত্যাকান্ডের ঘটনা ঘটে-ই চলেছে ।

এ ঘটনার জের ধরে সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মকুর সমর্থকরা এলাকায় পুলিশ মোতায়ন থাকার কারনে রাতের আধারে বিভিন্ন বাড়িতে গিয়ে গৃহীত পালিত গরু ও ধান লুটপাট করছে এবং ভাংচুরের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ।

এবিষয়ে ভুক্তভুগী পরিবারগুলো নাম গোপন রাখা সর্তে জানান ,আমাদের বাড়ি থেকে রাতের আধারে গরু নিয়ে যায় জাহা অর্থের বিনিময়ে (মুক্তিপন )ছেড়ে দেয় ।এবং তারা বলে কারো কাছে নাম প্রকাশ করলে অজ্ঞত নামায় আসামীর জায়গায় তোমাদের নাম দিয়ে দেওয়া হবে ।
ধান কাটার মৌসুমে গ্রামটি পুরুষ শুন্য হওয়ায় মহিলারা কৃষি জমি থেকে ধান কেটে বাড়িতে আনার পর রাতের আধারে সে ধানও লুট হয়ে যাচ্ছে । এছাড়া পুরুষ শুন্য হয়ে পড়ায় কৃষি জমি চাষাবাদ করতে পাড়ছে না কৃষকরা ।

নিজামকান্দি বাজারে মুদি দোকান ব্যবসায়ী সেকেন্দ্রার আলির ছেলে নান্টু শেখের দোকানের যাবতীয় মালামাল ফ্রীজ টিভি চাল আটা সহ রাতের আধারে লুট হয় ।মামলায় এক নং আসামী টেনা মোল্যার ছেলে অলিয়ার মোল্যার বাড়ির মালামাল লুটপাট ও তার চাচাতো ভাই নুর ইসলাম মোল্যার বাড়ি ভাংচুর করা হয়।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ জসিম উদ্দিন জানান ,সরকারি জায়গা দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এপর্যন্ত ১১ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে ।