ঝালকাঠিতে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের মানবন্ধন | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের মানবন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৩, ৪:২৬ অপরাহ্ন
ঝালকাঠিতে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের মানবন্ধন

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ যাত্রাবাড়ী সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ কাওসার আহম্মেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলক সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করা হয়েছে।

গত মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ছালকাঠি জেলা শাখার সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সুনীল বরণ হালদার, সদর উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ মহিউদ্দিন আহম্মেদ বীরেন্দ্রনাথ দাস শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।

শিক্ষকরা সারাদেশে সাড়ে ৫লক্ষ শিক্ষক কর্মচারীদের অভিভাবক হিসেবে বিশ্বস্ত এই সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওসার আহম্মেদকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে সপদে পূর্নবহালের দাবি করা হয়েছে। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।