
নিজস্ব প্রতিনিধি : গত ২০ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, কামরাঙ্গীচর, লালবাগ এবং মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলা নং ২০/৩৩২, তারিখ ২৯ অক্টোবর ২০২৩, ধারাঃ ০৩/০৪, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/১৪৪/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩/৪২৭/৫০৬/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ১। মুন্সীগঞ্জ উপজেলার বিএনপি কমিটির অর্থ সম্পাদক কাশেম বেপারী (৪৫), পিতা- হাসান আলী বেপারী, সাং- কুচিয়ামোড়া (কলেজ গেইট), থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ ২। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বিএনপির সক্রিয় কর্মী মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রকাশ@ মোঃ মামুন শেখ (৩১), পিতা মোঃ মফিস উদ্দিন সওদাগর, সাং-গ্রাম-চর খাসকান্দি, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ এবং ডিএমপি ঢাকার কামরাঙ্গীচর থানার মামলা নং-১৪, তারিখ-০৬/০৩/২০২৩ খ্রিঃ, ধারা-৩/৪/৬, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭ পেনাল কোড ১৮৬০; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ৩। কামরাঙ্গীরচর থানা যুবদলের অন্যতম সদস্য মোঃ হাসিব (২৬), পিতা-মোঃ শহিদুল ইসলাম,সাং- নুর বাগ গলি বাসা নং ০৭ , থানা- কামরাঙ্গীরচর এবং ডিএমপি ঢাকার লালবাগ থানার মামলা নং-৩৬, তারিখ-২৫/০৫/২০২৩ খ্রিঃ, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ধারা-৩/৪/৬ তৎসহ ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ৪। লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ নেছার উদ্দিন, পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, সাং- ৩৩/১, বুয়েট স্টাফ কোয়ার্টার, থানা-চকবাজার এবং ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-০৩, তারিখ-০১/১১/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ৫। মোঃ মোক্তার হোসেন টিটু (৪২), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ,জেলা-নারায়ণগঞ্জসহ মোট ০৫ জন আসামি’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :