
আজকালের কন্ঠ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে ধানবোঝাই ট্রলি-মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জ্যোতি রায় (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে সাইল্যার মোড় পীরপাড়া সড়কের গাড়ারডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জ্যোতি রায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বাসিন্দা ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রলিটি জব্দ করা গেলেও পালিয়ে গেছেন চালক।
আপনার মতামত লিখুন :