
আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকায় সফররত কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।
বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব) ফারুক খানসহ আওয়ামী লীগের শীর্ষ আরও কয়েক নেতা অংশ নিয়েছেন।
এর আগে, রোববার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এবং মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথের পর্যবেক্ষক দল।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :