মোংলায় সশ্রস্ত্র বাহিনী দিবস উন্মক্ত বানৌজা "গোমতি" | Daily AjKaler Kontho

মোংলায় সশ্রস্ত্র বাহিনী দিবস উন্মক্ত বানৌজা “গোমতি”


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৩, ৫:১৫ অপরাহ্ন
মোংলায় সশ্রস্ত্র বাহিনী দিবস উন্মক্ত বানৌজা “গোমতি”

মোংলা প্রতিনিধি : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা গোমতি জনসাধারনের জন্য উন্মক্ত রাখা হয়েছে।

মঙ্গলবার( ২১ নভেম্বর) বাংলাদেশ নৌবাহিনীর দিঘরাজ নৌ ঘাটিতে উন্মক্ত রাখা ) হয় বানৌজা গোমতি জাহাজটি। এর ফলে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার বহু মানুষ যুদ্ধ জাহাজটি দেখতে ভিড় জমান দিঘরাজ নৌঘাটিতে।

উপস্থিত দর্শনার্থীরা নৌবাহিনী দেওয়া নিয়ম-কানুন মেনে যুদ্ধজাহাজ বানৌজা গৌমতি পরিদর্শন করেন। এ সময় নৌবাহিনীর দায়িত্বরত সদস্যরা দর্শনার্থীদের তাদের দায়িত্ব ও কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে জানা যায়, মোংলা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।