
আজকালের কন্ঠ ডেস্ক : অবরোধের দিন রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালনে রংপুরবাসীকে আহ্বান জানিয়ে দলটি।
গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় হরতালের ঘোষণা দেন রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল এবং রংপুর মহানগর ও জেলা বিএনপির পাঁচ নেতাকর্মীকে বিস্ফোরণ আইনের মামলায় আদালতের দেওয়া সাজার প্রতিবাদে হরতাল ডেকেছে রংপুর মহানগর বিএনপি।
গতকাল সোমবার (২০ নভেম্বর) নাশকতার মামলায় রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।
আপনার মতামত লিখুন :