হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণ | Daily AjKaler Kontho

হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৩, ৪:০০ অপরাহ্ন
হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণ

আজকালের কন্ঠ ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে গণধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাহিদুল হক এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের জীবধরছড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২), একই গ্রামের হুসেন আলীর ছেলে সালা উদ্দিন (২৪)।

এ ঘটনার পর ভিকটিম বিউটি আক্তার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ২০ জুন আদালতে ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আজ রায় ঘোষণা করলেন।