পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ | Daily AjKaler Kontho

পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ১:১৪ অপরাহ্ন
পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

আজকালের কন্ঠ ডেস্ক : ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল করেছে। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।

সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টায় শহরের কানছগাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বগুড়া শহরের সাতমাথা-বনানী সড়কের কানছগাড়ি মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় টায়ার জ্বালিয়ে ও রোড ডিভাইডার সড়কে ফেলে তারা বিক্ষোভ করতে থাকে। সেখানে পুলিশ গেলে তাদের লক্ষ্য করে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দলটির নেতাকর্মীরা পালিয়ে যায়৷

পরে পুলিশ টায়ারের আগুন নিভিয়ে ও সড়ক থেকে রোড ডিভাইডার সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে শহরের বটতলা মোড়ে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে আর পিটিআই মোড়ে সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল হয়েছে।