ঝালকাঠি ১ ( রাজাপুর -কাঠালিয়া) আসনে আ:লীগের মনোনয়ন সংগ্রহ করল ইসরাত জাহান | Daily AjKaler Kontho

ঝালকাঠি ১ ( রাজাপুর -কাঠালিয়া) আসনে আ:লীগের মনোনয়ন সংগ্রহ করল ইসরাত জাহান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন
ঝালকাঠি ১ ( রাজাপুর -কাঠালিয়া) আসনে আ:লীগের মনোনয়ন সংগ্রহ করল ইসরাত জাহান

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি ১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে আওয়ামীলীগের মনোনায়ন ফরম সংগ্রহ করছেন কাঠালিয়ার ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের কৃতি সন্তান, মাননীয় প্রধান মন্ত্রীর সাবেক এপিএস-১ সাবেক সচিব খাইরুল ইসলাম মান্নান এর সহধর্মিণী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ইসরাত জাহান।

ইসরাত জাহান বলেন, এলাকার মানুষের পাশে থেকে জনগণ ও দলের জন্য কাজ করতে চাই।জনাবা ইসরাত জাহান দিনাজপুর জেলা মহিলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মহিলা লীগ এর কেন্দ্রীয় সদস্য মরহুম শিরিন ইসলাম এর কন্যা।