সোনাগাজীর বগাদানা ইউনিয়নে দুস্থ্য নারীদের মাঝে চাউল বিতরন | Daily AjKaler Kontho

সোনাগাজীর বগাদানা ইউনিয়নে দুস্থ্য নারীদের মাঝে চাউল বিতরন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ন
সোনাগাজীর বগাদানা ইউনিয়নে দুস্থ্য নারীদের মাঝে চাউল বিতরন

ফেনী প্রতিনিধিঃ-সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে ভিডব্লিওবি প্রকল্পের আওতায় হতদরিদ্র ১১৬ পরিবারের মাঝে মাসিক ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের (ভিডব্লিউবি) আওতায় এসব চাল বিতরণ করা হয়।

আজ রবিবার সকালে বগাদানা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে মাসিক ৩০কেজি করে চাউল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন বগাদানা ইউপি চেয়ারম্যান ও বগাদানা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন বাবুল।এই সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী আলমগীর হোসেন।

বগাদানা ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন বাবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের ইউনিয়নের ১১৬ দুস্থ্য নারীদের মাঝে মাসিক ৩০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।