
আজকালের কন্ঠ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় প্রতিনিধিদল নিয়ে বঙ্গভবনে ঢোকেন রওশন এরশাদ।
তার সঙ্গে রয়েছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদপুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন বিরোধী দলীয় চিফ হুইপ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র।
আপনার মতামত লিখুন :