নেত্রকোণা-৫ আসনে আ’লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ | Daily AjKaler Kontho

নেত্রকোণা-৫ আসনে আ’লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন
নেত্রকোণা-৫ আসনে আ’লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে নির্বাচনে অংশগ্রহনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার মিছবাহুজ্জামান চন্দন।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব¡প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপির কাছ থেকে তিনি ফরম সংগ্রহ করেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ পূর্বধলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছবাহুজ্জামান চন্দন বর্তমানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কৃষি প্রকৌশল বিভাগের নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক নির্বাচিত সম্পাদক। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার দুই বারের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও গবেষণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার অনুসারীরা জানিয়েছেন সংগ্রামী এ ছাত্রনেতা জামায়াত-শিবিরের সশস্ত্র আক্রমণে শিকার হয়েছেন বারবার। গুলিবিদ্ধ হয়ে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যান।