সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল মোতায়েন | Daily AjKaler Kontho

সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল মোতায়েন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল মোতায়েন

আজকালের কন্ঠ ডেস্ক : সারাদেশেই চলছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে ৪৬০ টহল টিম মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৯ নভেম্বর) সকালে র‍্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক ক্ষুদেবার্তায় বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীতে র‍্যাব ফোর্সের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে হরতালের ডাক দেন।

গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।