নোয়াখালী উপকূলীয় অঞ্চলে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত: ঘূর্ণিঝড় ‘মিধিলি | Daily AjKaler Kontho

নোয়াখালী উপকূলীয় অঞ্চলে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত: ঘূর্ণিঝড় ‘মিধিলি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
নোয়াখালী উপকূলীয় অঞ্চলে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত: ঘূর্ণিঝড় ‘মিধিলি

আজকালের কন্ঠ ডেস্ক : ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের ২১২টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত, আংশিক বিধ্বস্ত হয়েছে ৯১৩টি ঘরবাড়ি। জেলার উপকূলী এলাকা হাতিয়া, সূবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার ৩৪টি ইউনিয়নের দ্বীপ ও চরাঞ্চলে এ বিধ্বস্তের ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম করার সময় নোয়াখালীর উপকূলীয় এলাকায় এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তবে এ সময় কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হবে।