নদীতে সাঁতার কাটতে গিয়ে নিঁখোজের ২০ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

নদীতে সাঁতার কাটতে গিয়ে নিঁখোজের ২০ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ন
নদীতে সাঁতার কাটতে গিয়ে নিঁখোজের ২০ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এলাকায় কুশিয়ারা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ যুবকের লাশ দীর্ঘ ২০ঘন্টা পর ১৫(নভেম্বর)বুধবার সকাল ১০টায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের খেয়াঘাট এলাকার কুশিয়ারা নদী থেকে মরদেহ উদ্ধার করেছে জগন্নাথপুর ফায়ার ডিফেন্সের সদস্যরা।

মৃতঃজমির আলী(২৩)হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাতাইল উত্তর কুসরা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র।পুলিশ ও স্হানীয় মারফতে জানাযায়, ১৪(নভেম্বর)মঙ্গলবার দুপুর ১ টার দিকে জমির আলী নিজ বাড়ী থেকে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামের এক আত্মীয়র বাড়িতে যাওয়ার সুবাদে পশ্চিম জালালপুর গ্রাম এলাকায় কুশিয়ারা নদী পার হতে খেয়াঘাটে আসেন।

খেয়া নৌকায় উঠার সাথে-সাথে নৌকাটি ছেড়ে দিতে তাড়াহুড়া শুরু করেন জমির আলী।এ-সময় খেয়া নৌকার মাঝি রোমান মিয়া বলেন আরও যাত্রী আসবে কিছু সময় অপেক্ষা করতে হবে।তখন রাগের মাথায় সে সাঁতার কেটে কুশিয়ারা নদী পারি দিতে শুরু করেন।কিছু সময় সাঁতার কেটে প্রায় ৩৫-৪০গজ দূরে গেলে হঠাৎ নদীর পানির নিচে তলিয়ে যান।সাথে-সাথে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে জমির আলীকে না পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান।

খবর পেয়ে প্রায় ২০ঘন্টা পর ১৫(নভেম্বর)বু্ধবার সকাল ১০টায় জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমানের ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রধান জামানের যৌত নেতৃত্বে কুশিয়ারা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে জমির আলীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক মিজানুর রহমান বলেন,মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।