
নিজস্ব প্রতিনিধি : বিএনপি-জামাতের অবৈধ অবরোধ ও হরতালের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশে সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে বিক্ষোভ মিছিল সমাবেশ ও সতর্ক অবস্থান কর্মসূচী পালন করছে।
এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সারাদেশে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ৯ টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থালন কর্মসূচী পালন করে স্বেচ্ছাসেবক লীগ। বেলা সাড়ে ১২ টায় এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে নূর হোসেন স্কয়ার ঘুরে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, দেবাশীষ বিশ্বাস, সুব্রত পুরকায়স্থ, আব্দুল আলীম বেপারী, কাজী মোয়াজ্জেম হোসেন, অ্যাড. কাজী শাহানারা ইয়াসমিন, অ্যাড. মানিক কুমার ঘোষ, মোঃ আনোয়ারুল আজিম সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, শাহ্ জালাল মুকুল, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুল, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহাম্মদ উল্লাহ জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সালমা হাই টুনি,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট এম জুয়েল আহমেদ, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন, রাহুল দাস সহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আপনার মতামত লিখুন :