সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ | Daily AjKaler Kontho

সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৩, ৩:১৮ অপরাহ্ন
সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দায় সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সোয়া ১ টার দিকে ময়মননিংহ-শেরপুর সড়কে তারাকাকান্দা দক্ষিণ বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফুলপুরগামী একটি মোটরসাইকেল তারাকান্দা দক্ষিণ বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় যেতেই বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই জন মারা যায়।

মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।