
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃজাতীয় নির্বাচনের তপশিলকে স্বাগত জানিয়ে ঝারকাঠির কাঠালিয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।
গতকাল বুধবার ১৫ নভেম্বর, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি মিছিল বের করে বাসস্ট্যান্ডে গিয়ে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির এর নেতৃত্বে মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার প্রমূখ।
বক্তারা নির্বাচন কমিশনের এই ঘোষিত তপশিলকে স্বাগত জানান। এই তপশিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কেউ বাধার সৃষ্টি করলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে বলে জানান।
আপনার মতামত লিখুন :