বিএনপি জামাতের অবৈধ অবরোধের প্রতিবাদে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ | Daily AjKaler Kontho

বিএনপি জামাতের অবৈধ অবরোধের প্রতিবাদে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৬:২৩ অপরাহ্ন
বিএনপি জামাতের অবৈধ অবরোধের প্রতিবাদে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : বিএনপি জামাতের অবৈধ অবরোধের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু্’র নির্দেশে সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে বিক্ষোভ মিছিল সমাবেশ ও সতর্ক অবস্থান কর্মসূচী পালন করেছে।

আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান কর্মসূচী পালন করে স্বেচ্ছাসেবক লীগ। বেলা ১২ টায় এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে নূর হোসেন স্কয়ার ঘুরে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, শামীম শাহরিয়ার, দেবাশীষ বিশ্বাস, সুব্রত পুরকায়স্থ, আব্দুল আলিম বেপারী, কাজী মোয়াজ্জেম হোসেন, অ্যাড. কাজী শাহানারা ইয়াসমিন, আনোয়ারুল আজিম সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ ও ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক তারিক সাঈদ সহ মহানগর ও থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।