শীতজনিত সমস্যায় শিশুরা আক্রান্ত হচ্ছে | Daily AjKaler Kontho

শীতজনিত সমস্যায় শিশুরা আক্রান্ত হচ্ছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৬:১১ অপরাহ্ন
শীতজনিত সমস্যায় শিশুরা আক্রান্ত হচ্ছে

আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুরে বেড়েছে শীতজনিত রোগ । গ্রামীণ প্রকৃতিতে কদিন আগে থেকেই মিলছে শীতের অনুভূতি। এমন অবস্থায় গেলো এক সপ্তাহে ফরিদপুরে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। গত দিনেই শুধু ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালেই আউটডোরে চিকিৎসা নিয়েছে ২৩২১ রোগী। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে আতঙ্কিত হওয়া কিছু নেই, বাচ্চাদের সঠিক ভাবে যত্ন নিলেই কমবে এই সমস্যা।

ফরিদপুর অঞ্চলের শীতের আগম আসতে না আসতেই হঠাৎ করে বেড়ে গেছে শীত জনিত রোগী সংখ্যা। আর এই হার প্রতিদিনই হুহু করে বেড়ে চলেছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অব্দি রোগীর স্বজনেরা ভিড় করেছে শিশু হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ।

বিপুল সংখ্যাক রোগীদের উপস্থিতিতে হিমসিম খেতে হচেছ হাসপাতাল কতৃপক্ষের।

সরেজমিনে ফরিদপুর ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে গিয়ে দেখা যায়, ভাঙ্গা উপজেলার পুখুরিয়া এলাকা থেকে ২৯দিনে শিশু বাচচা নিয়ে এসেছেন শাহিন আলম। তার চোখে মুখে ও কপালে দুচিন্তা ভাজ। তিনি বলেন, পরিবারের প্রথম সন্তান। গত তিনদিন শ্বাস কষ্ট ও ডায়রিয়া সমস্যায় রছেছে তার শিশুটি ।

ভাঙ্গা থেকে আসা তাসলিমা বেগম। তার কণ্যার বয়স দেড় মাস। দুই দিন হলো ঠান্ডা,কাশি সমস্যায় নিয়ে ভূগছে শিশুটি । তিনি বলেন, বাচ্চা চিন্তায় রাতে ঘুমাতে পারি না। সন্তানের চিন্তায়।

জেলার সালথা উপজেলা থেকে এই হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসেছেন মেহেদী হাসান ও অাসিয়া দম্পতি। তারা জানালেন, প্রায় দেড় ঘন্টা বসে আছি ডাক্তারের অপেক্ষায়, প্রচুর রোগীর চাপ। ওই দম্পত্তি জানালো তাদের মতো অনেকেই দুরদূরান্ত থেকে এসেছেন তার প্রিয় সন্তানটিকে নিয়ে। শুধু শীতজনিত সমস্যায় ভূগছে রোগীরা। ফদিরপুর জাহেদ মেমোরিয়া শিশু হাসপাতাল কনসালট্যান্ট ডা. নিরঞ্জন কুমার দাস জানিয়েছেন, বর্তমানে আউটডোরে আসা রোগীদের ৮০ শতাংশই শিশু রোগী শীত জনিত । আমরা রোগীর স্বজনদের পরামর্শ দিচ্ছি আতঙ্কিত না হয়ে শিশুদের প্রতি আরো বেশি যত্নবান হতে । বিশেষ করে গরম কাপড় পড়ানো, উষ্ণ গরম পানি পান করাতে, শিশুদের বেশি বেশি বুকের দুধ খাওয়াতে।