হবিগঞ্জে শিমের দাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষ | Daily AjKaler Kontho

হবিগঞ্জে শিমের দাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ন
হবিগঞ্জে শিমের দাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

আজকালের কন্ঠ ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে সবজির দাম নিয়ে বাগবিতণ্ডার জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই গ্রামের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত মঙ্গলবার (১৪ নভেম্বর) উপজেলার নন্দনপুর বাজারে এ ঘটনা ঘটে।

মডেল থানার ওসি মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সবজির দর-কষাকষি নিয়ে সংঘর্ষের সূত্রপাত। এতে এখনও মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবলের চন্দনিয়া গ্রামের দেলোয়ার হোসেন নন্দনপুর বাজারে সবজি বিক্রি করেন। মঙ্গলবার বিকেলের দিকে তার থেকে সবজি কিনতে যান কাজীহাটা গ্রামের জিতু মিয়া।

আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মকসুদ মিয়া, এখলাছ মিয়া, জাহাঙ্গীর মিয়া ও রজব আলী গুরুতর আহত হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।