
আজকালের কন্ঠ ডেস্ক : জাতির উদ্দেশে আজ বুধবার সন্ধ্যা সাতটায় ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পর কেউ জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদ।
গত বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা বিভাগের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মতে কাজ করবে পুলিশ। বিদেশে বসে কারা উসকানি দিচ্ছে, সে বিষয়ে পুলিশ জানে। কেউ যাতে নাশকতা না করতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি পুলিশ নিয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :