দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের আস্থা মহিব | Daily AjKaler Kontho

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের আস্থা মহিব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৩, ৬:১১ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের আস্থা মহিব

কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি : সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী মহিপুর-কুয়াকাটা ) আসনে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তৃণমূলের জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বর্তমান এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মহিবুর রহমান মহিব।

বর্তমান এ সংসদ পটুয়াখালী ৪ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশায় প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দুই উপজেলার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লা, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসুম্মুখে গণসংযোগ করে চলেছেন। এছাড়াও সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচার চালিয়ে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য নিজের আদর্শ, মেধা ও দূরদর্শিতা দিয়ে ১১৪-পটুয়াখালী-৪ আসনের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে চান বর্তমান এই সাংসদ ও পূনরায় মনোনয়ন প্রত্যাশী।

এছাড়াও সরেজমিনে ঘুরে দেখা যায়, এলাকার সাধারণ মানুষের মনে জায়গা করেছে নিয়েছেন এই সাংসদ, বিভিন্ন এলাকার একাধিক মসজিদ, মাদ্রাসা, মন্দির, অসহায় দুস্থ ও সাধারণ মানুষের জন্য নিজস্ব তহবিল থেকে দান করেছেন হাজার হাজার টাকা।

ডালবুগঞ্জ ইউনিয়নের বাসিন্দা জসিম চৌকিদার বলেন, আমার মেয়ে লিভার সিরোসিসে দীর্ঘদিন অসুস্থ, এমপি মহোদয় সংবাদ পেয়ে তার পিএসকে দিয়ে আমার মেয়ের চিকিৎসার জন্য টাকা দেয়, এখন আমার মেয়ে আল্লাহর রহমতে সুস্থ, এমন মানবিক এমপি আমরা এর আগে কখনো পাইনি, আমরা পূনরায় তাকে এমপি হিসেবে চাই।

অপর এক বাসিন্দা মোঃ দেলোয়ার বলেন, আমি ভূমিহীন ছিলাম বর্তমানে এমপি মহিব আমার ঘরের ব্যবস্থা করেছে দিয়েছে। আমার পরিবারের সব সময় খোঁজ খবর নিয়েছি উনার মত এমপির তুলনা হয় না, আমরা চাই সে আবারও এমপি হয়ে আমাদের মাঝে আসুক।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস বলেন, মহিববুর রহমান একজন ক্লিন ইমেজের ব্যক্তি। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হলে এ আসন থেকে আওয়ামী লীগের জয়লাভ নিশ্চিত হবে।

এমপি মহিববুর রহমান বলেন, ‘আমি সেবক হিসেবে সর্বদা সুখে-দুখে জনগণের পাশে ছিলাম। প্রধানমন্ত্রীর সারা দেশের উন্নয়নের চিত্র সম্পর্কিত লিফলেট, ব্যানার, ফেস্টুন প্রত্যন্ত এলাকার মানুষের দোরগড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি আমার সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে করেছি । এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি সময় দেশের সংকটপন্ন মুহুর্তে জনগণের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এবারও আওয়ামী লীগের মনোনয়ন পাব বলে আমি বিশ্বাস করি।