মঙ্গলবার থেকে শুরু টিসিবির পণ্য বিক্রি | Daily AjKaler Kontho

মঙ্গলবার থেকে শুরু টিসিবির পণ্য বিক্রি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৩, ১২:৫১ অপরাহ্ন
মঙ্গলবার থেকে শুরু টিসিবির পণ্য বিক্রি

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানী ঢাকায় টিসিবির পণ্য ৩০টি ট্রাকে ডাল তৈল পেঁয়াজ ও আলুসহ মোট চারটি পণ্য বিক্রয় শুরু হবে আগামীকাল মঙ্গলবার। ডাল প্রতি কেজি ৬০ টাকা, সোয়াবিন তেল প্রতি লিটার ১০০, পেঁয়াজ ৫০ টাকা ও আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সচিব বলেন, টিসিবি কার্ডধারীর বাইরে সাধারণ নিম্নআয়ের মানুষের কাছে এসব পণ্য বিক্রয় করা হবে। একজন ব্যক্তি ডাল, পেঁয়াজ ও আলু দুই কেজি করে নিতে পারবেন। একই সঙ্গে সোয়াবিন দুই লিটার নিতে পারবেন।