
মুরাদনগর প্রতিনিধিঃকুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় গত ১২/১১/২৩ (রবিবার) ১০ নং যাত্রাপুর ইউনিয়ন এর ভবানীপুর ও ৭ নং বাংগরা পশ্চিম ইউনিয়ন এর কাগাতুয়া ও গাজীপুর নামক স্থানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।
এ সময় ৭ টি অবৈধ ড্রেজার মেশিন এবং আনুমানিক ২২০০০ ফুট সুদীর্ঘ পাইপ পরিবহন সম্ভব নয় বলে বিনষ্ট করা হয়। অভিযানে আইনানুগ সহায়তা প্রদান করেন মুরাদনগর ও বাংগরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আনসার বাহিনী। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। কৃষি জমি রক্ষায় মুরাদনগর উপজেলা প্রশাসনের এই অভিযান ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :