
আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়া সন্দেহে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
গত শনিবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার মুকুন্দী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ জাহানারা বেগম ওই এলাকার মৃত ওসমান মিয়ার মেয়ে। এ ঘটনায় তার স্বামী হক মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, জাহানারার স্বামী হক মিয়া ডাকাতির মামলায় আট বছর কারাগারে বন্দি ছিলেন। সম্প্রতি জামিনে বের হয়ে এলাকায় ফিরে জানতে পারেন তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। এ নিয়ে স্ত্রীকে নানাভাবে সন্দেহ করতেন তিনি এবং প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয়। ভোররাতে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে কাঁচি দিয়ে কুপিয়ে জখম করেন হক। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :