পার্কিং করা বাসে আগুন | Daily AjKaler Kontho

পার্কিং করা বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন
পার্কিং করা বাসে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মধ্যরাতে পার্কিং করে রাখা একটি বাসে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

গতকাল শনিবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে সানারপাড়ের পিডিকে পাম্পের পাশের এক গ্যারেজে লাব্বাইক বাসে এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই গ্যারেজে থাকা লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আমরা গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তারাও বিষয়টি বলতে পারেনি। দুর্ঘটনাবশত নাকি কোনো নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।